০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পরীমনির বাগদান ভেঙ্গে গেছে

চিত্রনায়িকা পরীমনি ও সাংবাদিক তামিম হাসানের প্রেমের খবর কারো অজানা নয়। টানা দুই বছর প্রেম করে গত ১৪ এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিল।

সামনে যে কোনো ১৪ এপ্রিল তাদের বিয়ে হবে বলেই জানিয়েছিলেন পরীমনি।

কিন্তু তার আগেই বেজে উঠলো ভাঙনের সুর। শোনা যাচ্ছে তাদের সম্পর্ক ভেঙে গেছে। পরীমনির ফেসবুকেও আর দেখা যাচ্ছে না তাদের তেমন কোনো ছবি। নিয়মিত তামিমের সঙ্গে অনেক ছবি পোস্ট করতেন পরীমনি। কয়েক মাস থেকে তামিমের সঙ্গে নতুন কোনো ছবিও পোস্ট করেননি তিনি।

তবে বাগদান ভেঙে যাওয়ার ব্যাপারে সরাসরি মুখ খুলতে চাননি পরীমনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একতরফাভাবে বলে কোনো লাভ নেই এ বিষয়ে। সময় হলে সবকিছুই জানবেন সবাই।’

পরীমনি আরও বলেন, ‘আমি সময় ঘোষণা দেয়া তারিখ অনুযায়ী আগামী কোনো এক বছরের ১৪ এপ্রিল বিয়ে করবো বলে ভেবেছিলাম। কিন্তু এটা কবে হবে তা আমি নিজেও বলতে পারছি না। আপাতত কাজ নিয়ে থাকতে চাই।’

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পরীমনির বাগদান ভেঙ্গে গেছে

প্রকাশিত : ১২:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯