০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাবা দিবসে পুলকের গানে বাবার চরিত্রে আবুল হায়াত

প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। দিনটিতে পৃথিবীর সকল বাবাকে বিশেষভাবে স্মরণ ও সম্মান জানানো হয়। এই কাজটিই গানে গানে করলেন সঙ্গীতশিল্পী পুলক অধিকারী। হ্যাঁ, এবারের বাবা দিবস উপলক্ষে ‘বাবা’ শিরোনামের একটি গান প্রকাশ পেতে যাচ্ছে ক্লোজআপ তারকা পুলক অধিকারীর কণ্ঠে।

গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর-সঙ্গীতায়োজনে মুহিন খান। পুলকের কণ্ঠের এই গানটির নির্মিত হয়েছে গল্পনির্ভর ভিডিও। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। আর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ভিডিও নির্মাণ করেছেন মুসাফির সৈয়দ।

এই গান প্রসঙ্গে পুলক বাংলানিউজকে বলেন, ভালো লাগছে বাবা নিয়ে এমন একটি গান করতে পেরে। বাবা-মা শব্দ দুটোর মধ্যে শ্রদ্ধা-মায়া-আবেগ-মমতার দারুণ একটি মিশ্রণ রয়েছে। এককথায় শব্দ দুটো অনেক স্পর্শকাতর। তাই বলবো, শুধু বাবা দিবসে নয়- সব সময় যেনো বাবাদের প্রতি পৃথিবীর সকল সন্তানদের সমান সম্মান ও শ্রদ্ধা থাকে।

রোববার (১৬ জুন) বাবা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পুলককণ্ঠের ‘বাবা’ শিরোনামের গান ভিডিওটি।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাবা দিবসে পুলকের গানে বাবার চরিত্রে আবুল হায়াত

প্রকাশিত : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯