কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাতের বিয়ের বাদ্য বাজবে আজ ( ১৯ জুন) তুরস্কের বোদরুম শহরে। প্রেমিক নিখিল জৈনর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। গেলো শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।
জানা গেছে, তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি। সেখানে চলবে নাচ ও গানের আসর।
এরপর কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে তাদের রিসেপশন অনুষ্ঠান হবে ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায়। ওইদিন নিখিল-নুসরাত দু’জনেই সাজবেন ডিজাইনার সব্যসাচীর পোশাকে।
শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
বিবি/এমএ
























