০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে সুব্রত ও ফারজানা চুমকি

প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা সুব্রত ও নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের বিজ্ঞানটি শুটিং শেষে এরই মধ্যে প্রচারও শুরু হয়েছে।

এটি নির্মাণ করেছেন অঞ্জলি সাথী। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে সুব্রত বলেন, ‘অনেক অ্যারেঞ্জমেন্টের একটি বিজ্ঞাপন ছিল এটি। সবাইকে অনেক কষ্ট করে এতে কাজ করতে হয়েছে।

চুমকির সঙ্গে এটি আমার প্রথম কাজ ছিল। বিজ্ঞাপনটি প্রচারে যে এসেছে তা দর্শকের সাড়া থেকেই অনুভব করতে পারছি।’ ফারজানা চুমকি বলেন, ‘সুব্রত দাদার বেশকিছু সিনেমা দেখেছি আমি। তিনিও এক সময়ের দাপুটে অভিনেতা। তার সঙ্গে একই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অনেক কিছু জেনেছি। ভালো লেগেছে কাজ করে।

আমার চলার পথে তার সঙ্গে কাজ করে অন্যরকম অভিজ্ঞতা হল, আমার নিশ্চয়ই কাজে লাগবে।’ এদিকে সুব্রত বর্তমানে ‘গাঙচিল’, ‘একটি প্রেম দরকার’, ‘শাহেনশাহ’, ‘সমাধান’, ‘হৃদয়জুড়ে’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে চুমকিও কোরবানির ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে সুব্রত ও ফারজানা চুমকি

প্রকাশিত : ০৩:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯