০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি আরবে নিকি মিনাজের কনসার্ট বাতিল

বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়া সৌদি আরবের নিকি মিনাজ। কনসার্টটি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন র‌্যাপার নিকি মিনাজ। নানা ইস্যুতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন।

নিকি তার বিবৃতিতে বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় বিশ্ব ফেস্টে যাচ্ছি না আমি। আমি শুধু সৌদি আরবে আমার ভক্তদের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু আমার অনেক কিছুই জানা ছিল দেশটির সম্পর্কে। এখন মনে হচ্ছে ওখানে গান করার চেয়ে নারীদের অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাক স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়া উচিত আমার।’ ‘সেজন্য কনসার্টটি থেকে সরে এসেছি’- যোগ করেন নিকি।

জানা গেছে, সৌদি আরবে কনসার্ট বাতিল করতে নিকি মিনাজকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সৌদি আরবের ‘শাসনের অর্থ প্রত্যাখ্যান’ এবং তাকে তার প্রভাবটা নারীদের অধিকারে ব্যবহার করার জন্য আহ্বান করা হয়েছিল। তার পরেই নিকি মিনাজের কনসার্ট বাতিলের ঘোষণা আসলো। বিবিসির সূত্র এমনটাই জানাচ্ছে।

এদিকে হজের মৌসুমে সৌদি আরবে হঠাৎ করে কেন এই আন্তর্জাতিক কনসার্ট আয়োজন করা হলো সে নিয়ে প্রশ্ন উঠেছে। সেইসঙ্গে নিকি মিনাজের মতো একজন অশ্লীল নাচের শিল্পীকেই বা কেন আমন্ত্রণ জানানো হলো সে প্রশ্নও উঠছে।

গেল মার্চ মাসেও ১০ নারী অধিকার কর্মীকে আদালতে নেয়ার বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। তার পরপরই আন্তর্জাতিক কনসার্টের আয়োজন এসেছে জুলাইয়ে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সৌদি আরবে নিকি মিনাজের কনসার্ট বাতিল

প্রকাশিত : ১২:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯