ঢাকা: মুগ্ধতা ছড়াচ্ছে আলোচিত নায়ক রোশান ও ববির ঘুম ঘুম আদরে’ গানটি। ১১ জুলাই রাতে প্রকাশ হওয়া গানটি এ পর্যন্ত দেখেছে প্রায় ১ লাখ দর্শক। বেপরোয়া সিনেমায় গানটি গেয়েছেন কনা। সঙ্গীত পরিচালনা করেছেন দাব্বু। গানটির কথা লিখেছেন সিনেমাটির পরিচালক রাজা চন্দ্র।

এদিকে বেপরোয়া নিয়ে আশাবাদী ছবির নায়ক রোশান। গেল বছর ছবি মুক্তি সামনে রেখে ট্রেলার প্রকাশ জহলে এই নায়ক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘বেপরোয়া’ বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। এমন অ্যাকশনের ছবি আমাদের দেশে খুব কম নির্মিত হয়েছে। দর্শক ছবিতে অ্যাকশন, সুন্দর কিছু গান, ফ্যামিলি ড্রামা সবই খুঁজে পাবেন। ট্রেলার প্রকাশের পর ব্যাপক সাড়া পেয়েছি। যারা ছবিটি দেখার জন্য আশায় বুক বেঁধে আছেন, তারা হতাশ হবে না।

বেপরোয়া রোশান ও আমার প্রথম সিনেমা এর গান-গল্প দুটোই ভালো দর্শক সিনেমাটি পছন্দ করবে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। কোরবানীর ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বেপরোয়া।
https://www.youtube.com/watch?v=tuQgByybrIY
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























