০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে বিদ্যুৎ বিপর্যয়ে লোপেজের কনসার্ট পণ্ড

স্টেজে উঠলেন জেনিফার লোপেজ। সামলে লক্ষ ভক্তের সমাগম। প্রিয় তারকাকে স্টেজে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তারা। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কনসার্ট বন্ধ করে দিতে হলো এই তারকাকে।

নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শনিবার জেনিফার লোপেজের কনসার্টের আয়োজন করা হয়েছিল। জেনিফার লোপেজ সেটে উঠার পড়ে কনসার্টের মাঝ মুহূর্তে জোর করেই থামিয়ে দেয়া হয় কনসার্ট। এই প্রসঙ্গে টুইটারে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে জেনিফার লোপেজ বলেন, ‘তারা আমাকে স্টেজ থেকে নেমে যেতে বলে।’ ভিডিওটি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্টেজের পেছনে ধারণ করা।

হঠাৎ কনসার্ট বন্ধ করে দিতে হওয়া প্রসঙ্গে জেনিফার লোপেজ বলেন, ‘মন ভেঙ্গে গেছে আমার। আমি ভালোবাসি আপনাদের। কনসার্টের মাঝখানে এমন ঘটনা ঘটায় আমি দুঃখিত’।

আরেকটি ভিডিওতে তিনি বলেন, নিউইয়র্কে বিদ্যুৎ নেই। বলতে খারাপ লাগছে, আজকের শো ক্যানসেল হয়েছে। এটা আবার হবে। সবাইকে ভালোবাসি। নিরাপদে থাকবেন।

একটি ট্রান্সফরমারে আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৪২,০০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। সাবওয়ে ট্রেন ও লিফটে আটকা পড়ে অনেকে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

নিউইয়র্কে বিদ্যুৎ বিপর্যয়ে লোপেজের কনসার্ট পণ্ড

প্রকাশিত : ০১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯