০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

এরশাদের মৃত্যুতে বাকরুদ্ধ নায়ক সোহেল রানা

ঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির সঙ্গে যুক্ত আছেন জনপ্রিয় এই নায়ক ।

সোহেল রানা বলেন, ‘কি বলবো, বুঝতে পারছি না। কথা বলার মন-মানসিকতাও নেই। সকাল বেলায় এমন একটি সংবাদ শুনবো, ভাবিনি। চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি।’

এদিকে, জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানা। দলটির দুর্দিনেও পাশে ছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন সোহেল রান।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ৮৯ বছর বয়সী এরশাদ রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

এদিকে, ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সরব ছিলেন সোহেল রানা। ছাত্রলীগ, আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। সর্বশেষ জাতীয় পার্টি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন সোহেল রানা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

এরশাদের মৃত্যুতে বাকরুদ্ধ নায়ক সোহেল রানা

প্রকাশিত : ০৫:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯