১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রযোজক বাঁচাতে শাকিব খানের মহা উদ্যোগ

 বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের সাধারণ প্রযোজক বাাঁচাতে মহা উদ্যোগ নিয়েছেন সময়ের সেরা নায়ক শাকিব খান। দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে ‘ডিজিটাল মেশিন’ বসানোর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় এই নায়ক। ‘এসকে বিগ স্ক্রিন’ নামে দেশের হলগুলো আগামী ঈদ মৌসুম থেকেই ডিজিটাল মেশিন বসানোর কাজ শুরু হবে। এমনটাই জানিয়েছেন শীর্ষ এই নায়ক।

শাকিব জানান, ইতোমধ্যেই শুরু হয়েছে ‘এসকে বিগ স্ক্রিন’-এর কাজ। ঈদুল আযহা থেকেই হলগুলোতে এসব মেশিনের সুফল ভোগ করবেন সবাই।

২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একযুগের অধিক সময় ধরে শাকিব খান একাই রাজত্ব করছেন। নায়ক পরিচয়ের বাইরে তিনি একজন সফল প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি ব্যবসা সফল ছবি।

প্রযোজক শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা ভেবে নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে বছরের প্রতিটি উৎসবে বড় বাজেটের ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন। আগামীতে তার প্রযোজিত ‘বীর’, ‘প্রিয়তমা’, ‘পাসওয়ার্ড ২’ এসব ছবি নির্মিত হতে যাচ্ছে।

ডিজিটাল প্রজেকশন মেশিন বসানো প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুধু ব্যবসায়িক ভাবনা থেকে এটা করার সিদ্ধান্ত নিইনি। চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে করছি। একজন প্রযোজক সিনেমায় কোটি কোটি টাকা লগ্নি করেন। অথচ দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শকেরা আনন্দ নিয়ে ছবিটি দেখতে পারেন না।

কিংখান বলেন, ছবির আসল রং এবং শব্দ পাওয়া যায় না। এতে অনেক বড় বাজেটের এবং ভালো মানের ছবি দেখতে গেলেও দর্শক বিরক্ত হন। যার ফলে সাধারণ প্রযোজক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই শাকিব খান নিজেই তার এসকে ফিল্মস থেকে দেশের দুই শতাধিক সিনেমা হলে ডিজিটাল প্রজেকশন মেশিন বসাচ্ছেন বলে জানান। নতুন এই উদ্যোগকে সিনেমা বোদ্ধারা স্বাগত জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রযোজক বাঁচাতে শাকিব খানের মহা উদ্যোগ

প্রকাশিত : ০৮:২১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯