০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হলিউডের ছবিতে ফারুকীর ‘পিঁপড়া বিদ্যায়’ শিনা চৌহান

ঢাকা: ভারতীয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক শিনা চৌহান। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রে। বিপিএল কন্যা হিসেবে ঢাকার মাঠগুলোতে উপস্থাপনা করে দর্শকদের মাতিয়েছেন। এবার তাকে দেখা যাবে হলিউডের সিনেমায়।

শিনা চৌহানকে দেখা যাবে হলিউডের ‘নোম্যাড’ ছবিতে। ২৫টি দেশে ছবির শুটিং হবে। প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী। শিনার চরিত্রে অভিনয়ের জন্য ২৮০০০ জন আবেদন করেছিলেন। কিন্তু কাস্টিং ডিরেক্টর লেসলি ব্রাউনের কাছে এই চরিত্রের জন্য শিনাকেই ভালো লেগেছে।

ভারতীয় নারীর চরিত্রে অভিনয় করবেন শিনা। স্বাধীনচেতা এক নারী যে পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পছন্দ করে, এমন চরিত্রে দেখা যাবে শিনাকে। শিনা আমেরিকা গেছেন ছবির শুটিং শুরু করার জন্য।

শিনা চৌহান অভিনীত বাঙালি নির্মাতা বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়ের ‘জাস্টিস’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হলিউডের ছবিতে ফারুকীর ‘পিঁপড়া বিদ্যায়’ শিনা চৌহান

প্রকাশিত : ১২:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯