০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈদে সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়া’ চ্যানেল আইয়ের পর্দায়

ঢাকা:  প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। আসছে ঈদুল আযহায় ভাষা আন্দোলনের উপর নির্মিত তৌকীর আহমেদের এই ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসছে ঈদুল আযহায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে তারকাবহুল ছবি ‘ফাগুন হাওয়ায়’।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির পর ছবিটি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

ঈদে সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়া’ চ্যানেল আইয়ের পর্দায়

প্রকাশিত : ০৩:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯