১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের পর সুখবর দিলেন নায়িকা নুসরাত জাহান

ঢাকা: বিয়ের পর সুখবর দিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পরপরই বিয়েটাও সেরে ফেলেন নুসরাত জাহান। এরপর বিয়ের পরবর্তী নানা অনুষ্ঠান ও সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্বে পালনে ব্যস্ত ছিলেন। এবার দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। ছবির নাম ‘অসুর’। বিয়ের পর এটাই নুসরাতের প্রথম ছবি। বড় বাজেটের এই ছবিতে সহশিল্পী হিসেবে তিনি পাচ্ছেন জিৎ ও আবীর চট্টপাধ্যায়কে।

বাঙালি ভাস্কর রামকিঙ্কর বেইজকে প্রেক্ষাপটে রেখে ‘অসুর’ ছবির বিষয়বস্তু। পরিচালক পাভেল বলেছেন, ছবির মাধ্যমে শিল্পীর জীবনের লড়াইটা আমি দেখাতে চাই। আগস্টে শুরু হবে শ্যুটিং। তার আগে ওয়ার্কশপ। আনন্দ আঢ্য থাকবেন আর্ট নির্দেশনার দায়িত্বে।

ছবির নামকরণ নিয়ে পরিচালক বলেন, অসুরের আসল অর্থ ‘অসীম শক্তিধর’। ছবির নামের মধ্যে দিয়ে সেটাই তুলে ধরতে চাই। ২০১৫ সালেই চিত্রনাট্য লেখা হয়েছিল।

‘অসুর’ মূলত একটি প্রেমকাহিনি। কাইজান, বোধি ও অদিতি- তিন কলেজের বন্ধুর গল্পই তুলে ধরা হবে ছবির মাধ্যমে। কাইজানের চরিত্রে অভিনয় করছেন জিৎ। বোধির ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। নুসরাতের অভিষেক ছবি ‘শত্রু’তে নায়ক হয়েছিলেন জিৎ। কাইজান ও অদিতি আর্টসের পড়ুয়া। অপরদিকে বোধি ইংরেজি সাহিত্যের ছাত্র, অভিজাত পরিবারের সন্তান।

ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নচিকেতা ও অমিত-ঈশান। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে ‘অসুর’।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিয়ের পর সুখবর দিলেন নায়িকা নুসরাত জাহান

প্রকাশিত : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯