০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কমেডি চরিত্রে অভিনয় করবেন না রণবীর!

বলিউডে চকলেট বয় হিসেবে পরিচিত তারকা অভিনেতা রণবীর কাপুর কমেডি চরিত্রে আর অভিনয় করবেন না। তার সর্বশেষ অভিনীত ছবি ‘জগ্গা জাসুস’ বক্স অফিসে তেমন সাড়া না মেলায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আপাতত রণবীর ব্যস্ত সঞ্জয় দত্তের বায়োপিক আর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। তিনি নাকি এখন নানা রকমের চরিত্র করতে চান। বিশেষ করে ‘জগ্গা জাসুস’এর ব্যর্থতার পরে রণবীরের মনে হয়েছে, চেনা ছক ভেঙে বেরনোটা নিতান্তই দরকার।

সম্ভবত তারই প্রথম পদক্ষেপ হল কমেডি ছবি বন্ধ করে দেওয়া। কিন্তু প্রশ্ন, ‘জগ্গা জাসুস’এরও আগে তো ‘তামাশা’র মতো ড্রামা কিংবা ‘রয়’এর মতো থ্রিলারও ফ্লপ করেছে রণবীরের! তিনি কি তাহলে রোমান্টিক কিংবা ইনটেন্স চরিত্রও আর করবেন না? নিজেই এর আগে বলেছিলেন, ছবি হিট করার কোনও ফর্মুলা হয় না। তাহলে এবার নিজে কেন ফর্মুলা মানতে চাইছেন রণবীর?

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

কমেডি চরিত্রে অভিনয় করবেন না রণবীর!

প্রকাশিত : ১০:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭