১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর-আলিয়া

গোপনেই নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের আলোচিত দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট।

আগেই কেউ যেন বিয়ের তথ্য জানতে না পারে সেদিকে নজর দিচ্ছেন তাদের পরিবারও। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালে অর্থাৎ নতুন বছরেই বিয়ে করবেন রণবীর-আলিয়া।

বিয়ের দিনক্ষণ, ভেন্যু নাকি ঠিকঠাক রাখা হয়েছে। দুই তারকার পরিবার বিয়ের খবর চাপা রাখতে চাইলেও পারেননি। কারণ রণবীর-আলিয়ার বিয়ে বলে কথা। তাদের প্রেমের সম্পর্কের সূচনা লগ্ন থেকেই গণমাধ্যমকর্মীদের নজরদারিতে আছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির কাছে নাকি লেহেঙ্গার অর্ডার দিয়েছেন আলিয়া। আর এই লেহেঙ্গা পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।

বসে নেই রণবীরও। তার জন্য বাছা হচ্ছে বিয়ের পোশাক। তবে দুই তারকার পরিবার থেকে এখনও কিছু বলা হয়নি।

রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবির সেটেই আলিয়া-রণবীরের সম্পর্কের সূত্রপাত। পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। ফলে আদৌ আলিয়াকে তিনি বিয়ে করবেন কিনা তা চূড়ান্তভাবে বলা ভীষণ কঠিন।
বিবি/কেএইচ/

জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর-আলিয়া

প্রকাশিত : ০৬:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯