বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে টপকে বিশ্বের সবচেয়ে ‘প্রশংসিত পুরুষের’ তালিকায় শীর্ষে উঠলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওই তালিকার ছয় নম্বরে রয়েছেন নরেন্দ্র মোদি। আর অমিতাভ বচ্চন রয়েছেন ১২তম স্থানে, শাহরুখ খান ও সালমান খান যথাক্রমে ১৬ ও ১৮তম স্থানে রয়েছেন।
যুক্তরাজ্যের অন্তর্জালকেন্দ্রিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ’ সম্প্রতি ওয়ার্ল্ড’স মোস্ট অ্যাডমায়ারড ২০১৯-এর (নারী ও পুরুষ) তালিকা প্রকাশ করেছে। মোট ৪১ দেশের ওপর জরিপ চালায় প্রতিষ্ঠানটি।
তালিকায় আবার শীর্ষস্থান দখল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর পরেই রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অভিনেতা জ্যাকি চান। গত বছরের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পয়েন্ট বেড়েছে, আর মেগাস্টার অমিতাভ বচ্চনের তিন পয়েন্ট কমেছে। ২০ পুরুষ সদস্যের তালিকায় রয়েছেন শাহরুখ ও সালমান খান।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস
























