০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মুরালিধরনকে নিয়ে বায়োপিক বানাচ্ছে ভারত

লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে বায়োপিক বানাচ্ছে ভারত
ভারতীয় সিনেমায় বায়োপিক নির্মানের হিড়িক পড়েছে। নিজ দেশের খেলোয়াড়দের নিয়ে বায়োপিক তৈরি করে আসছে ভারত। এম এস ধোনি থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন, মেরি কম, মিলখা সিংয়ের জীবনী সিনেমা হয়েছে। কপিল দেবকে নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। এবার নিজ দেশের তারকা খেলোয়াড়দের বাইরে লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে ছবি হবে ভারতে!

‘৮০০’ নামের এই ছবিতে ভারতের দক্ষিণের তামিল অভিনেতা বিজয় সেতুপতি মুরালিধরনের চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, ১৯৭২ সালে ক্যান্ডিতে জন্মগ্রহণ করেন মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন এই কিংবদন্তি। ১৩৩ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলে মোট ১,৩৪৭টি উইকেট নেন। এর মধ্যে টেস্টে তার শিকার করা ৮০০ উইকেট নিয়েই হচ্ছে এই বায়োপিক। ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন স্পিনিং লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। তার বিদায়ী টেস্টে শ্রীলঙ্কা ১০ উইকেটে ভারতকে পরাজিত করে।

জনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

মুরালিধরনকে নিয়ে বায়োপিক বানাচ্ছে ভারত

প্রকাশিত : ১২:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯