০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হতাশাগ্রস্থ দম্পতি নিশো-মেহজাবীন!

নিশো-ও মেহজাবীন জনপ্রিয় এ জুটিকে এবার দেখা যাবে ভিন্ন লুক ও ভিন্ন চরিত্রে। তারা আসছেন হতাশাগ্রস্থ দম্পতি হিসেবে!

নিশো-মেহজাবীনকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। চ্যানেল আই অনলাইনকে ‘এক্স গার্লফ্রেন্ড’-খ্যাত এই নির্মাতা বলেন, দর্শক যেভাবে নিশো-মেহজাবীনকে দেখে অভ্যস্ত এবার ঠিক তার উল্টোটা করছি। তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে কিন্তু একটু অন্যভাবে; যেটা দর্শক আগে কখনও দেখেনি।

এই নাটকটির নাম ‘বিউটি ফুল’ (Beauty Fool), গল্প ভাবনা, চিত্রনাট্য করেছেন নির্মাতা অমি নিজেই। ইতোমধ্যেই কাজটির শুটিং শেষ হয়েছে। আসন্ন ঈদুল আযহায় নাটকটি অনলাইন প্ল্যাটফর্ম ধ্রুব টিভিতে প্রচার হবে জানান নির্মাতা অমি।

দর্শক সবসময় স্টাইলিশ প্রেমিক-প্রেমিকার গল্প দেখে। এবার অন্যরকম প্রেমিকা-প্রেমিকার গল্প দেখতে পাবে নিশো-মেহজাবীনের মাধ্যমে। এমনটা উল্লেখ করে কাজল আরেফিন অমি বলেন, মেহজাবীন মেধাবী, শিক্ষিত কিন্তু নাটকে দেখা যাবে তার দাঁতগুলো উঁচু! আবার নিশোকে দেখা যাবে তার চোখে সমস্যা। চশমার পাওয়ার প্লাস টেন! সে খুব স্লো। বুঝতে সময় নেয়।

তিনি বলেন, ‘তারা দুজনেই হতাশাগ্রস্ত। সাধারণ মানুষের মতো তারাও প্রেম করে কিন্তু তাদের ধরণটা একটু আলাদা। আমাদের সমাজে কোথাও না কোথাও এমনটা দেখা যায়।’ ঝাল, টক, মিষ্টি সংলাপ আর দৃশ্যের মাধ্যমে নির্মিত ‘বিউটি ফুল’ নাটকটি প্রচারের পর আলোচিত হতে পারে আশা প্রকাশ করলেন কাজল আরেফিন অমি।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হতাশাগ্রস্থ দম্পতি নিশো-মেহজাবীন!

প্রকাশিত : ০৩:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯