০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শুটিংয়ে মারাত্মক আহত চিত্রনায়ক বাপ্পী

ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে মারাত্মক আহত হয়ে অজ্ঞান হয়ে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’-এর শুটিং। মূলত ক্রেনের হেঁচকা টানে তিনি শূন্য থেকে আছড়ে পড়েন। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান।
বুধবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শুটিং বন্ধ রাখা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা জলি।

একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে।

জানা গেছে, বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ ঢাকায় ফেরার কথা উন্নত চিকিৎসার জন্য।
ছবিটি পরিচালনা করছেন বেলাল সানি। এতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।
‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শুটিংয়ে মারাত্মক আহত চিত্রনায়ক বাপ্পী

প্রকাশিত : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯