০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রূপালি পর্দায় শ্রীলঙ্কান স্পিনার মুরালিধরন

ক্রিকেটারদের জীবনী নিয়ে একের পর এক ছবি নির্মাণ হয়েই চলেছে। গেল কয়েক বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে এসেছে আজহার উদ্দিন, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত ছবি। শুটিং চলছে ভারতের প্রথম বিশ্বকাপ জয় ও কপিল দেবের উপর নির্মিতব্য ছবির। আর এবার শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে ছবি নির্মিত হবে ভারতে!

সম্প্রতি গল্ফ নিউজে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে ভারতের বেশকিছু দৈনিক ও অনলাইন মিডিয়াতে মুরালিধরনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি এসেছে।

শ্রীলঙ্কার অত্যন্ত মেধাবী খেলোয়ার ছিলেন মুরালিধরন। রেকর্ডময় ছিলো তার জীবন। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুরালিধরন। তার এই ৮০০ উইকেট প্রাপ্তির বিষয়টিকে প্রাধান্য দিয়েই নির্মিত হবে ছবিটি। ছবির নামও তাই ‘৮০০’!

ক্রিকেটের বাইরেও মুরালিধরনের জীবনে নানা উত্থান, পতন এবং তার জীবনের অজানা দিকগুলো উঠে আসবে ছবিতে। ছবিটি কে পরিচালনা করবেন, বিষয়টি ঠিক না হলেও শোনা যাচ্ছে মুরালির চরিত্রে অভিনয় করবেন তামিল তারকা বিজয় সেতুপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক ‘৮০০’ প্রজেক্টের সঙ্গে যুক্ত একজনের বরাত দিয়ে গলফ নিউজ জানিয়েছে, ‘৮০০’-একটি বিগ বাজেটের ছবি। এতে অভিনয় করবেন তামিল তারকা বিজয় সেতুপতি। ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। শুটিং হবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ ক্রিকেট খেলোড়ে বেশকিছু দেশে।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রূপালি পর্দায় শ্রীলঙ্কান স্পিনার মুরালিধরন

প্রকাশিত : ১২:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯