এক রহস্যময় তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল আরিয়ানকে। মজার ব্যাপার হলো, ওই ছবি শেয়ার করেছেন আরিয়ানের বোন সুহানা খান। সেই ছবি এখন ভাইরাল। নেটিজেনদের প্রশ্ন, তবে কি এই তরুণীই আরিয়ানের গার্লফ্রেন্ড?
ছবির ক্যাপশনে ‘বেবি’ শব্দটি অন্তর্জালে আগুন ধরিয়েছে। ভাই, নাকি ভাইয়ের সঙ্গে থাকা তরুণীকে বেবি ডাকলেন সুহানা? এ প্রশ্নও ঘুরছে।
ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিপিং মুনের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস প্রতিবেদনে জানায়, বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে ও স্ত্রী ভাবনার মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে গোপনে প্রেম করছেন শাহরুখ-গৌরীর ছেলে আরিয়ান খান, সদ্যই করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে যিনি বলিউডে পা রেখেছেন।
তারকা বাবার মতোই আরিয়ান খান বিশেষ ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠেছেন। বাবার মতোই আরিয়ান ফ্যাশন-সচেতন। বলিউডে তাঁর অভিষেক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা চলছে। তবে শাহরুখ খান জানিয়েছেন, অভিনয়ে আগ্রহ নেই আরিয়ানের। তিনি চলচ্চিত্র নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন। চিত্রপরিচালনায় আগ্রহ তাঁর।
সদ্যই বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সন ‘সিম্বা’য় ডাবিং করেছেন এ তারকাসন্তান। মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ট্রেইলার ও টিজার বেশ প্রশংসা পেয়েছে। নেটিজেনদের মত, একেবারে বাবার মতো হয়েছেন আরিয়ান।
কিছুদিন আগে খবর বেরোয়, হলিউডের একটি সুপারহিরো সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন আরিয়ান খান।
এর আগে গুঞ্জন ছিল, আরিয়ানের ধ্যানজ্ঞান চলচ্চিত্র নির্মাণ। পারিবারিক সুহৃদ করণ জোহরের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘তাখত’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। এ সিনেমায় করণের সহযোগী পরিচালক হিসেবে আবির্ভূত হবেন এ স্টার কিড। এরপর অবশ্য অগ্রগতি জানা যায়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিজনেস বাংলাদেশ-/এমএ


























