বঙ্গ সম্মেলনে যোগ দিতে আমেরিকা গেলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
আগামী ২৮ জুলাই লস অ্যাঞ্জেলেসে বঙ্গ সম্মেলনে যোগ দেবেন তিনি। বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে এ আয়োজন হয়ে থাকে। সেখানে আমন্ত্রিত হন বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা।
এরপর নিজেকে আরও দক্ষ করতে যুক্তরাষ্ট্রের একটি অভিনয়ের স্কুলে ভর্তি হবেন। আগামী ১ আগস্ট অভিনয়ের স্কুলে অংশ নেবেন তিনি। ক্লাস করবেন ২৮ আগস্ট পর্যন্ত।
সম্প্রতি ‘মিশন এক্সট্রিম’ ও ‘সাপলুডু’ ছবির কাজ শেষ করেছেন আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে তার বিপরীতে আছেন জান্নাতুল ঐশী। আর গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’তে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। চলতি বছর ছবি দুটি মুক্তি পাবে বলে জানান শুভ।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























