০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রিয়াজ জমিদার, বিখ্যাত ডাকাত লাভলু

জনপ্রিয় চলচ্চিত্র নায়ক রিয়াজকে এবার ঈদে দেখা যাবে জমিদার চরিত্রে। এস এ হক অলিক পরিচালিত ‘জমিদার’ শিরোনামের টেলিফিল্মের মূল ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি গাজীপুরে শেষ হয়েছে শুটিং। জমিদার রিয়াজের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। এই টেলিছবিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু। তাকে দেখা যাবে বিখ্যাত এক ডাকাতের চরিত্রে।

নাটকের গল্প নিয়ে পরিচালক এস এ হক অলিক বলেন, ‘টেলিছবিতে দেখা যাবে রিয়াজ ভাই একজন জমিদার। তার পূর্ব পুরুষরাও জমিদার ছিলেন। এখনো সেই সম্মান ও প্রতিপত্তি তাদের রয়েছে। এখনো সেভাবেই চলাফেরা করেন তিনি। এই এলাকার এক বিখ্যাত ডাকাত একদিন জমিদার বাড়িতে ডাকাতি করতে আসে। তারপর একটি ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় টেলি ছবিটি। আশাকরি ঈদে সবাইকে আনন্দ দেবে এই টেলিছবিটি।’

নায়ক রিয়াজ বলেন, ‘সুন্দর একটি গল্প, আমার চরিত্রটাও দারুণ। আমি অভিনয় করে তৃপ্তি পেয়েছি। আসলে আমরা যারা নিয়মিত অভিনয় করি তাদের অভিনয়টা পেশা এবং নেশা। ভালো চরিত্র নিয়ে শুটিং করার পর আমাদের ঘুমটাও ভালো হয়। আবার খারাপ একটি গল্পে কাজ করার পর রাতে ঠিক মতো ঘুমটা হয় না। কারণ দর্শক আমাদের পছন্দ করেন এটাকে পুঁজি করে যেকোনো কাজ আমরা করতে পারি না। জমিদার চরিত্রে শুটিং শেষ করার পর ভালো ঘুম হয়েছে। আশা করি কাজটি সবাই পছন্দ করবেন।’ টেলি ছবিটি কোরবানির ঈদে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রিয়াজ জমিদার, বিখ্যাত ডাকাত লাভলু

প্রকাশিত : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯