কল্লাকাটা ও ছেলেধরাসহ সব ধরনের গুজব এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম শান্তি।
তিনি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র
শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুরে শান্তির সঙ্গে কথা হলে, তিনি বলেন, তেঁতুলিয়া থেকে ১৩ জুলাই পায়ে হেঁটে যাত্রা শুরু করি, ওইদিনই সৈয়দপুরে প্রচারণা চালাই।
টেকনাফ পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগবে তার। এর মধ্যে পথে পথে ছেলেধরার গুজব, প্রশ্নপত্র ফাঁসসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে জনমত সৃষ্টি করবে বলে জানান সাইফুল।
সেই সঙ্গে বিলি করছে সচেতনতামূলক প্রচারপত্র।শান্তি বলেন, দেশের বেকারত্ব দূর হচ্ছে, দেশ এখন ডিজিটালে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কুসংস্কার ও অসচেতনতা আমাদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পদ্মাসেতু তৈরিতে রড, বালু, সিমেন্ট ও পাথরের প্রয়োজন। কিন্তু শিশুর মাথা ও রক্তের প্রয়োজন হয় না। শান্তি আরও বলেন, দেশের মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। কেউ কারো বিপদে এগিয়ে আসাতো দূরের কথা এতটুকুও সহানুভূতি প্রকাশ করে না।
আমরা যদি এগিয়ে আসতাম তাহলে প্রকাশ্যে রিফাত শরীফকে হত্যা করতে পারতো না।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























