০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সিয়ামের ‘স্বপ্নবাজি’

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত চিত্রনায়ক সিয়াম আহমেদ দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর ছবি ‘স্বপ্নবাজি’তে কাজ করবেন।

ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে পি এইচ এন্টারটেনমেন্ট, এর কর্ণধার পিয়াল হোসাইন। তিনি জানিয়েছেন, ‘সিয়ামের সঙ্গে ‘স্বপ্নবাজি’ নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সিয়াম যে চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের কোনো নায়ক এখন পর্যন্ত ওই চরিত্রে সিনেমায় কাজ করেননি।’

‘স্বপ্নবাজি’তে যে চরিত্রের জন্য সিয়ামকে নিচ্ছি তার জন্য তিনি একেবারে উপযুক্ত। সিয়াম পুরোপুরি ফিল্ম লাভার। কাজে নিয়ে তিনি এতোটা সিরিয়াস তার সঙ্গে মিটিং না করলে বুঝতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশন বলতে টাকার বিষয়টি অনেকেই এগিয়ে রাখে। কিন্তু সিয়াম একদমই তেমন না। তিনি একবারে মনপ্রাণ দিয়ে কাজ করতে চান : জানালেন প্রযোজক পিয়াল।

তিনি বলেন, সিয়ামের কাজের যারা অডিয়েন্স, ‘স্বপ্নবাজি’ ছবির মূল টার্গেট অডিয়েন্স তারাই। তাকে নেয়ার আরও কারণ এটা।

এদিকে, ‘স্বপ্নবাজি’ ছবিটি সিয়াম নিজেও ইতিবাচকভাবে দেখছেন। ‘ফাগুন হাওয়ায়’ ছবির এই অভিনেতা জানান, ছবির প্লট তার কাছে মজার মনে হয়েছে। বললেন, ‘আমার চরিত্র একজন র‍্যাম্প মডেলের। যে চরিত্রটা আমি কখনই করিনি। বাস্তবে আমি টিভিসি করলেও র‍্যাম্প করিনি। এখানে একজন ছেলের স্ট্রাগল ও জার্নির গল্প দেখানো হবে। একইসঙ্গে শিক্ষামূলক অনেক মেসেজ দেয়া হবে। সবমিলিয়ে আমার কাছে খারাপ লাগেনি ‘স্বপ্নবাজি’।’

সিয়াম জানালেন, ‘স্বপ্নবাজি’ ছবিতে তার শিডিউল এখনও ঠিক হয়নি। তবে প্রযোজক পিয়াল বললেন, অক্টোবরের শেষের দিকে সিয়াম শুটিংয়ে অংশ নেবেন। তার আগে শুটিং করবেন পিয়া জান্নাতুল, মাহিয়া মাহিসহ অন্যরা। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবিটি ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি দিতে চান প্রযোজক।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিয়ামের ‘স্বপ্নবাজি’

প্রকাশিত : ০২:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯