০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

নোয়াখালীতে ‘কথিত’ বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, নিহতের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও অন্যজন তাঁর সহযোগী মো. শফিক।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে মেঘনার বিভিন্ন এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সোমবার রাতে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল বাহিনী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে র‍্যাব দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সাইফুলকে তারা শনাক্ত করেছে। স্থানীয় কয়েকজন শফিককে শনাক্ত করেছেন। সাইফুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের নয়টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগ :

দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নোয়াখালীতে ‘কথিত’ বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

প্রকাশিত : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭