০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

অভিজিৎ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আরেক আসামি সাজ্জাদ ওরফে শামস ওরফে আরাফাতকে (২২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সাভারের আমিনবাজার এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহিদুল তালুকদার বলেন, সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এ সময় সাজ্জাদ তাদের সংগঠনের আরেক সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার পড়াশোনা উচ্চমাধ্যমিক পর্যন্ত। বিস্তারিত পরে জানানো হবে।

সাজ্জাদকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশের দাবি, অভিজৎকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল সাজ্জাদ।

সাজ্জাদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) অপারেশন শাখার সদস্য।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে অভিজিৎ নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। তারা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে বইমেলা উপলক্ষে তারা দেশে এসেছিলেন।

এ পর্য়ন্ত অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

অভিজিৎ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭