০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

জরুরিভিত্তিতে সৌদি গেছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

সৌদি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোমবার জরুরিভিত্তিতে তারা সৌদি আরব যান। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।

তবে কী কারণে তারা হঠাৎ করে সৌদি আরব সফরে গেলেন তা জানা যায় নি। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে কথিত ইসলামি সামরিক জোট গঠনের জন্য চূড়ান্ত সম্মেলন হয়েছে। তাতে পাকিস্তানও যোগ দেয় এবং দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ জোটের নেতৃত্ব দেবেন বলে ঠিক হয়েছে। তার একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ সফরে গেলেন।

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

জরুরিভিত্তিতে সৌদি গেছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

প্রকাশিত : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭