০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সৌদির হোটেলে অবিবাহিত বিদেশি নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন!

তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পর্যটনের দিকে ঝুঁকছে সৌদি আরব। এজন্য ৪৯টি দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে পর্যটন ভিসা চালু করলেও ছিল অনেক বিধি-নিষেধ। এবার সে বিধি-নিষেধ অনেকটাই শিথিল করলো রক্ষণশীল এ দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব বিদেশি অবিবাহিত পুরুষ ‍ও নারী পর্যটকদের হোটেলে ওঠার নিয়ম শিথিল করেছে। এখন থেকে কোনো বিদেশি পুরুষ কিংবা নারী শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে একসঙ্গে হোটেলে উঠতে পারবেন।

কট্টর ইসলামিক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। বিবাহবহির্ভূত সম্পর্কের অপরাধে পাথর ছুড়ে হত্যা করার রীতি আছে দেশটিতে। সেই দেশটি বিদেশি পর্যটকদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে রয়টার্স।

এর আগে গত সপ্তাহে পর্যটকন ভিসা চালু করে সৌদি আরব। বিশ্বের ৪৯টি দেশের নাগরিকদের জন্য এ ভিসা চালু করা হলেও সেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশের নাম নেই।

পর্যটন ভিসা চালু করার সময় অশ্লীল পোশাক পরা, মদ্যপান, প্রকাশ্যে চুমুসহ নানা অপরাধে জরিমানার কথা বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সৌদির হোটেলে অবিবাহিত বিদেশি নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন!

প্রকাশিত : ১২:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯