০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিমানবন্দর থেকে ফেরত গেল মুস্তাফিজ

আজ থেকে শুরু হচ্ছে ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। প্রথম দিনেই ফতুল্লাহ মুখোমুখি হচ্ছে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তারকাসমৃদ্ধ দল খুলনা খেলবে রংপুর বিভাগের বিরুদ্ধে। তবে খেলছেন না দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান। বিমানে ওঠার আগে তিনি জানতে পারেন তিনি জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলতে পারছেন না। যে কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

জাতীয় লিগে অংশ নিতে মঙ্গলবার বিকালে ঢাকা থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাটার মাস্টার। কিন্তু যশোর বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে তিনি জানতে পারেন প্রথম রাউন্ডের রংপুরের বিপক্ষে তার খেলা হচ্ছে না।

আগামী মাসে ভারত সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। মুস্তাফিজ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তার আগে যাতে নতুন করে চোটাক্রান্ত না হন সেজন্য জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর তাকে জাতীয় লিগের প্রথম রাউন্ডে না খেলানোর জন্য নির্বাচকদের পরামর্শ দেন। যে কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় মোস্তাফিজকে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফেরত গেল মুস্তাফিজ

প্রকাশিত : ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯