০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পোপ ঢাকায় পৌঁছেছেন

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পোপ ফ্রান্সিস। তিনদিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় পোপকে গার্ড অব অনার দেয়া হয়।

দুই পরিচয়ে পোপের এবারের এই সফর। প্রথমত, ৩১৯ একর আয়তনের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীও তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে পোপ অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন না।

দ্বিতীয়ত, রোমান ক্যাথলিক গির্জার মহামহিম ও সর্বজনীন যাজক হিসেবেও পোপ ফ্রান্সিস এই সফরে আসছেন। ১৯৮৬ সালে দ্বিতীয় পোপ জন পলের সফরের সময় আর্মি স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার ক্যাথলিক খ্রিস্টানের সমাগম ঘটেছিল। এবারে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ৮০ হাজার ক্যাথলিকের উপস্থিতির পরিকল্পনা করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়সহ সব মানুষের কাছে তার এই আগমন জনগণের আত্মার প্রতি একধরনের তীর্থযাত্রা বলেও গণ্য হবে।

>>বাংলাদেশ পোপের আগমনে জোরদার নিরাপত্তা

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পোপ ঢাকায় পৌঁছেছেন

প্রকাশিত : ০৪:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭