১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আনিসুল হকের জানাজা আর্মি স্টেডিয়ামে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ শনিবার দেশে আনা হবে। ওইদিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে চিকিৎসকরা তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র খুলে নেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে মেয়র আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টা ২০ মিনিটে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে লাশ তার গুলশানের বাসায় নেওয়া হবে। ওইদিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

মোবাইলে কথা বলতে গিয়ে অফিসে দেরি! মহাদেবপুরে খাদ্য কর্মকর্তার অদ্ভুত যুক্তি”

আনিসুল হকের জানাজা আর্মি স্টেডিয়ামে

প্রকাশিত : ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭