০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার নূরপুর ডাকবাংলার সামনের সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হন। শনিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামের বদিউজ্জামানের (৪৫) নাম জানা গেছে। বাকি একজনের নাম জানা যায়নি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ডিউটি অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে পাবনা পৌর এলাকার নূরপুর এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭