০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

স্বাস্থ্য সেইফটির উন্নয়নে কর্মক্ষেত্রে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও আইএলও

অদ্য ১৭ আগষ্ট ২২ ইং ১০টি অগ্রাধিকারমূলক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষসংগঠন এফবিসিসিআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বুধবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।চুক্তির আওতায়, অগ্রাধিকারের ভিত্তিতে ১০টিশিল্পখাতের কর্মপরিবেশ উন্নয়নে কার্যক্রম হাতে নেয়া হবে। পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধানে সাংগঠনিক পর্যায়ে(শিল্পখাত ভিত্তিক মালিক সমিতি) এবং শিল্প প্রতিষ্ঠানে সক্ষমতা তৈরি ও প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রকল্পেরসহায়তা দেবে আইএলও’র আরএমজি প্রোগ্রাম ও অর্থায়ন করবে কানাডা ও নেদারল্যান্ডস সরকার।   প্রকল্পের মাধ্যমে ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল, রাসায়নিক, প্লাস্টিক, হালকা প্রকৌশল, চামড়া, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আসবাব, প্রিন্টিং ও প্যাকেজিং, স্থানীয় বাজারকেন্দ্রিক তৈরি পোশাক, ও স টিল রিরোলিং শিল্পের সেইফটি সংস্কৃতি গড়ে তুলতে ১৫টি সেফটিইউনিট স্থাপন করা হবে। এছাড়াও ২ হাজার ৪’শ সেইফটি প্রতিনিধি ও ১’শটি সেফটি কমিটির মাধ্যমে শিল্প মালিক ও কর্মীদের মধ্যে কর্মক্ষেত্রের নিরাপত্তাও পেশাগত স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও সক্ষমতা বাড়ানো হবে। চুক্তি সই অনুষ্ঠানে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন বলেন, “গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোর সেইফটিসংস্কৃতি ও চর্চাকে উন্নত করার প্রক্রিয়ায় এফবিসিসিআই’র সঙ্গে যুক্ত হতে পেরে আইএলও গর্বিত। আমরা আশা করছি, আমাদের যৌথ প্রচেষ্টা এ দেশের কর্মক্ষেত্রে দুর্ঘটনা, হতাহতের ঘটনা ও রোগ প্রতিরোধে সহায়তা করবে এবং এর ফলে অসংখ্যজীবন রক্ষা পাবে।

৫ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণের মামলায় পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রামের

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরনকালের  শ্রেষ্ট জমায়েত

২০০৫ সালের ১৭ আগষ্ট জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরেুদ্ধে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল 

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে

সিদ্ধিরগঞ্জে লুন্ঠিত রডসহ ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের নির্মান কাজের জন্য রাখা ৩ টন রড ডাকাতির ঘটনায় লুন্ঠিত রড উদ্ধারসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে

মাল্টাচাষে সফল অবসরপ্রাপ্ত শিক্ষক হরেকৃষ্ণ

মাল্টা লেবু বিদেশী বা পাহাড়ি ফল হিসেবে পরিচিত। মাল্টাচাষে সফল খুলনার পাইকগাছায় রাড়–লী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হরেকৃষ্ণ দাশ। তার লাগানো

হরিপুরে আওয়ামিলীগেল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭ আগষ্ট, ২০০৫ সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গীবাদের প্রতিবাদে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামিলীগ হরিপুর উপজেলা শাখার

ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন

দেশে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। যা আগামী দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৭

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোবাসচালক দায়ী

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফার দায় পেয়েছে তদন্ত কমিটি।