০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নেতার গ্যারেজে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২০০ বস্তা চাল
ফরিদপুরে বিশেষ অভিযানকালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের গাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত
আমাদের একটি কোভিড তহবিল গঠন করতে হবে-ড. আতিউর রহমান
কোভিড-১৯ মহামারী মোকাবিলায় বাংলাদেশে কোভিড তহবিল গঠনের পরামর্শ দিলেন ড. আতিউর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের আয়োজনে ১২তম ওয়েবনারের
টাঙ্গাইলে আরো ১৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে। আক্রান্তদের
নীলফামারীতে গৃহবধু শারমিন হত্যাকান্ডে স্বামী-শ্বশুর গ্রেফতার
নীলফামারীতে গৃহবধু হাবিবা আকতার শারমিন হত্যাকান্ডে স্বামী মমিনুর রহমান ও শ্বশুড় লাল মামুদকে গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক জাহিদ হাসানের কাছে ১৬৪ধারায় জবানবন্দি দেন তারা। পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবুল্লিপাড়া এলাকার বাসিন্দা এই দুই ব্যক্তি। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক বছর আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কুষ্ণপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবা আকতার শারমিনের সাথে ১লাখ ২০হাজার টাকায় যৌতুকে পারিবারিক ভাবে বিয়ে হয় মমিনুরের। বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ৪০হাজার টাকার জন্য প্রায়ই ঝড়গা বিবাদ লেগেই থাকতো তাদের মধ্যে এমনকি অকথ্য নির্যাতন চালানো হতো শারমিনের উপর। এরই মধ্যে ৯জুন সকাল সাড়ে এগারটার দিকে শারমিনকে শ্বশুড় লাল মামুদ পা চেপে ধরে এবং মমিনুর খাটের রোলার দিয়ে পায়ে আঘাত করে। এক পর্যায়ে গলা চেপে ধরে বড় স্টিলের মগ দিয়ে মাথায় আঘাত করা হয় শারমিনের। গুরুত্বর অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ্যাম্বুলেন্স যোগে রংপুরে নিয়ে যাবার পথে উত্তরা ইপিজেড এলাকায় মারা যায় শারমিন। বিষয়টি বুঝতে পেরে এ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যায় মমিনুর। পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, যৌতুকের বকেয়া চল্লিশ হাজার টাকার জন্য ঘটনার দিন শারমিনকে বিষপান জনিত কারন দেখিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অথচ বিষপানের কোন চিহৃ ছিলো না তার শরীরে। বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে এবং মৃতার শরীরে আঘাতের চিহৃ পাওয়া যায়। ঘটনার ১৮ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে স্বামী ও শ্বশুড়কে গ্রেফতার করা হয়। এ সময় হত্যকান্ডের সময় ব্যবহার করা খাটের রোলার এবং একটি স্টিলের মগ উদ্ধার করা হয়। এসপি বলেন, জেলা পুলিশ অন্যায় করলে বিচার হবে এটা নিশ্চিত করতে চায় এবং মানুষও জানবে অন্যায় করলে ছাড় পাওয়া যায় না। গেল একমাসে তিনটি হত্যাকান্ডে নয়জনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রত্যেককে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আদালত থেকে সর্বোচ্চ শাস্তি হবে আশা করি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম মোমিন, পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন। একই সময় গেল ২৪ঘন্টায় সদেরর টুপামারীতে ২৯পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম, কিশোরগঞ্জে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী মহির উদ্দিন এবং সৈয়দপুরে লুৎফর রহমান নাকে এক ভুয়া পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। বিজনেস বাংলাদেশ/ ইমরান
চাঁদপুরে করোনার থাবা, একরাতেই ৭ মৃত্যু
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট) নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে মারা যান তারা।
রাজশাহীতে দুই বছরের শিশু করোনায় আক্রান্ত
রাজশাহীর বাগমারা উপজেলায় দুই বছরের শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তার
স্বাবলম্বী হচ্ছেন গৃহপালিত পশুর খামারে
মজনু বয়স ৪২। মালয়েশিয়ায় ছিলেন দীর্ঘদিন। চলতি বছরে দেশে ফিরে আসেন তিনি। প্রবাস জীবনে ভাগ্য বদল করতে না পারলেও সে
মাগুরায় ১০৪ বোতল ফেন্সিডিলসহ একজন আটক
মাগুরায় ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে সদর থানা পুলিশ। অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
হালদা থেকে ইন্জিন নৌকা ও ঘেরা জাল জব্দ করেন হাটহাজারী ইউএনও
“দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় দায়ে দুইটি নৌকার ইঞ্জিন আটক ও
মাগুরায় যুবলীগের করোনা সচেতনতায় হটলাইন টীমের বিরামহীন কার্যক্রম
হাট-বাজার, বাসটার্মিনাল, শহরের অলিগলি সমস্ত স্থানে প্রতিদিন করোনা ও ডেঙ্গু প্রতিরোধে নিরবিচ্ছিন্ন সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক



















