একে তো দরকষাকষি, এরপর আবার মায়ের চরিত্র, তাই তাহিরা কাশ্যপকে না করে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এর আগে তাহিরা শর্টফিল্ম পরিচালনা করেছিলেন।
তার প্রথম সিনেমাতে কাজ করার কথা ছিল মাধুরী ও সায়ামি খেরের। অনেক দিন আগেই সে ঘোষণা হয়ে গিয়েছিল। ‘শর্মাজি কি বেটি’ নামের ওই ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন মাধুরী।
শোনা যাচ্ছে, বড় অঙ্কের টাকা দাবি করেছিলেন মাধুরী। কিন্তু প্রযোজকেরা সেই টাকা দিতে নারাজ। মাধুরীও কোনোরকম দরকষাকষিতে যেতে চাননি। তাই নাকি তিনি প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গিয়েছেন।
এই সিনেমাতে খেলোয়াড়ের চরিত্রে রয়েছেন সায়ামি। তার মায়ের চরিত্রে ভাবা হয়েছিল মাধুরীকে। এখন নতুন শিল্পীর খোঁজ চলছে ওই চরিত্রে। হাল ছাড়ছেন না তাহিরা। মুভিটি তৈরি করতে পারবেন বলেই তিনি আশাবাদী।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























