১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে কৌশিক সেনের নায়িকা জয়া

দুই বাংলায় মুগ্ধতা ছড়াচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ছাড়িয়ে কলকাতার ছবিতেও দেখা মিলছে এই নায়িকার। নান্দনিক অভিনয় দিয়ে ওপার বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় একের পর এক কলকাতার ছবিতে দেখা মিলছে তার।

এবার কলকাতার নন্দিত নির্মাতা কৌশিক গাঙ্গুলির ছবিতে কাজ করতে যাচ্ছেন জয়া আহসান। তার নতুন ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’। এই সিনেমায় জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের বিপরীতে অভিনয় করবেন জয়া। প্রথমে শোনা যাচ্ছিলো পরিচালক নিজেই অভিনয় করবেন জয়ার বিপরীতে। কিন্তু সম্প্রতি নিশ্চিত হওয়া গেল কৌশিক গাঙ্গুলি নয়, কৌশিক সেনই হচ্ছেন জয়ার নায়ক।

ভারতীয় একাধিক গণমাধ্যমকে এমন খবরই নিশ্চিত করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। আর সেই সূত্রে ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে কৌশিক সেন ও জয়া জুটির প্রথম চলচ্চিত্র।

জানা গেছে, দুই মহিয়সী নারীর গল্পে নির্মাণ হবে ‘অর্ধাঙ্গিনী’। জয়া ছাড়াও সিনেমাটিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, আম্বারিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য ও আরও অনেক শক্তিমান শিল্পীরা অভিনয় করবেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে কৌশিক সেনের নায়িকা জয়া

প্রকাশিত : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০