খুন করা কারও নেশা, কারও পেশা এবং কারও অভ্যেস৷ আদিত্য রয় কাপুর, অনিল কাপুর, দিশা পাটানি এবং কুণাল খেমুর গলায় খুনের হিম শীতল হুমকি শোনা যায়, তখন দর্শকদের গায়ে কাঁটা দিতে বাধ্য৷ যদিও অনিল কাপুর, দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুর কী কারণে ঠাণ্ডা মাথায় একে অপরকে খুনের হুমকি দিচ্ছেন, সে বিষয়ে ট্রেলারে কোনও কিছুই স্পষ্ট নয়৷ বুঝতেই পারছেন, পরিচালক মোহিত সুরির সিনেমা (Malang) মালাং-এর কথাই বলা হচ্ছে।
সোমবার (৬ জানুয়ারি) উমুক্তি পেল মালাং-এর ট্রেলার যেখানে (Aditya Roy Kapur) আদিত্য রায় কাপুরের সঙ্গে দিশা পাটানির বন্য প্রেমকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি প্রশিক্ষিত খুনির মতো শিরশিরে গলায় হুমকি দিতে শোনা গিয়েছে কুণাল খেমুকে৷ পাশাপাশি দরাজ গলায় বুক চিতিয়ে হুমকি দিতে দেখা যায় (Anil Kapoor) অনিল কাপুরকেও৷
কিন্তু কী কারণে সিনেমার ওই ৪ অভিনেতা খুন করতে যাচ্ছেন এবং কাদের উপর প্রতিশোধ নিতে চাইছেন, মালাং-এর ট্রেলার থেকে সে বিষয়ে কিছুই স্পষ্ট হয়নি৷ ফলে পুরো গল্প জানতে হলে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে৷
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























