০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কথাবন্ধু শবনম ফারিয়া

টিভি পর্দার এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সারা বছর নাটকে দেখা না গেলেও বেশিরভাগ সময়েই তাকে দেখা যায় টেলিভিশনে।

ছোট পর্দা ছাপিয়ে কাজ করেছেন বড় পর্দাতেও। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ও জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ সিনেমা নীলা চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন।

এবার সেই অভিনেত্রীর দেখা মিলবে কথাবন্ধু হিসেবে। ফারিয়া এবার রেডিওর আর জে হলেন। রেডিও স্বাধীন ৯২.৪ এফএম এ ‘ইচ্ছেডানা এফএম’ নামের একটি অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে পাওয়া যাবে ফারিয়াকে। আজ থেকেই আর জে হিসেবে পথচলা শুরু করছেন তিনি।

‘ইচ্ছেডানা এফএম’ অনুষ্ঠানের প্রথম পর্বেই শবনম ফারিয়ার অতিথি হয়েছেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানটিতে ‘অব্যাহত’ শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলবেন তারা।

শবনম ফারিয়া বলেন, ‘আজ থেকে আর জে হিসেবে পথচলা শুরু হচ্ছে। নতুন একটা কাজের সঙ্গে যুক্ত হলাম। এটা সরকারি প্রোগ্রাম। ইউনিসেফও এর সঙ্গে যুক্ত। এখান থেকে নিশ্চয় নতুন কিছু অভিজ্ঞতা হবে।’

‘ইচ্ছেডানা এফএম’ অনুষ্ঠানটি নিবেদন করছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, ইউএএফপিএ, হাইকমিশন অব কানাডা, ইউকে এইড ও কিংডোম অব নেদারল্যান্ডস অ্যান্ড পিসিআই মিডিয়া।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

কথাবন্ধু শবনম ফারিয়া

প্রকাশিত : ০৭:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০