০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন আঁখি আলমগীর

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ১২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • 188

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ধারাবাহিকভাবে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। স্টেজ, অ্যালবাম, চলচ্চিত্রসহ প্রতিটি ক্ষেত্রে একই গতিতে ২০ বছর ধরে কাজ করে চলেছেন। আর স্টেজেতো তার তুলনা কেবল তিনি নিজেই।

দেশ-বিদেশের শো নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের টিভি অনুষ্ঠান, নতুন গান রেকর্ডিং নিয়ে যারপরনাই ব্যস্ততা যাচ্ছে আঁখির। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর জন্মদিন মঙ্গলবার (৭ জানুয়ারি)।

দিনটি উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন সময়ের আলোচিত এই শিল্পী। রাত ১২টা ১ মি. থেকে সামাজিক মাধ্যম শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহশিল্পী ও বন্ধুরা। বিজনেস বাংলাদেশ পরিবারের পক্ষ থেকেও জন্মদিনে আঁখিকে শুভেচ্ছা। শুভ জন্মদিন।

জনপ্রিয় নায়ক আলমগীরের কন্যা আঁখি আলমগীর শৈশবে অভিনয় করে প্রশংসিত হলেও গানকেই নিজের জীবনের পাথেয় করে নেন। সে ক্ষেত্রে সফলও হয়েছেন তিনি। তার নাম সংগীতাঙ্গনে মুগ্ধতা ছড়ায়। এখনও নিয়মিত গেয়ে চলেছেন এই শিল্পী।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন। গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন সাহা। আর এ গানটির জন্যই শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন আঁখি আলমগীর। এরপর দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখেন। ১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন আঁখি আলমগীর

প্রকাশিত : ১২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০