‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে। ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিত যা দেখে অন্যরা এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায়। ধর্ষকদের মনে ভয় জন্মাবে। ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিত। কথাগুলো বলেছেন নায়িকা অপু বিশ্বাস।
তিনি বলেন, ‘প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না! কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে- মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’
শিক্ষার্থী ধষর্ণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছেন ঢাবি শিক্ষার্থীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারকারাও। সেই প্রতিবাদে সম্মতি জানালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এদিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪টায় সংস্কৃতিকর্মীরা ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























