এফডিসিতে বসে বুবলীর কোমর দোলানো দেখবেন সুপারস্টার শাকিব খান। এজন্য সাজানো হয়েছে বিশেষ মঞ্চ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সেখানে কোমর দোলাবেন বুবলী। আর এ সবই হবে শাকিব ও বুবলী অভিনীত বীর সিনেমায় জন্য।
সিনেমাটি পরিচালনা করছেন বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। এফডিসিতে চলছে সিনেমার শুটিং। আজ রাতে সেখানে শুটিং হবে সিনেমার আইটেম সং-এর। সেখানে পার্ফমেন্স করবেন বুবলী দর্শক সারিতে বসে তা দেখবেন শাকিব খান। নির্মাতা সূত্রে জানা গেছে , গল্পের প্রয়োজনেই বুবলীকে আইটেম গানে পারফর্ম করাচ্ছেন তারা।
মুভিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।
টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে চলচ্চিত্র যাত্রা শবনম বুবলীর। শাকিব খানের নায়িকা হয়ে মোট নয়টি সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন ‘বসগিরি’, ‘শ্যুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রে কাজ করেন। মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত ‘ক্রিমিনাল’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























