০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘রসের হাঁড়ি’ ৩০০ পর্বে

বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রসের হাঁড়ি’ নাটকের ৩০০ পর্ব প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে। টিপু আলম মিলনের গল্পে নাটকটির সংলাপ লিখেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

নানা হাস্যরস আর গল্পগাঁথার বুননে নাটকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সিদ্দিক, আ খ ম হাসান, অহনা, নাবিলা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাঈদ বাবু, অলিউল হক রুমি, নাজিরা মৌ, অরিন, সানজিদা তন্বি, আকাশ রঞ্জন প্রমুখ।

নাটকের গল্পকার এবং বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, অসংখ্য টিভি চ্যানেলে প্রচারিত শত শত নাটকের ভিড়ে আমার লিখা এ নাটকটি দর্শকপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছে ভেবে ভালো লাগছে।

একটি নাটককে ৩০০ পর্ব পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কম কথা নয়। দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কারণেই এটি সম্ভব হয়েছে। এ জন্য নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় প্রশংসার দাবীদার। কৃতজ্ঞতা স্পন্সর কোম্পানীর প্রতি যারা বিজ্ঞাপন দিয়ে নাটকটিকে প্রচারে সহায়তা করেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

‘রসের হাঁড়ি’ ৩০০ পর্বে

প্রকাশিত : ০৫:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০