০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আমাদের ঘরেই এখন যুদ্ধ চলছে: আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • 166

জওহরলালে নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কাণ্ড নিয়ে দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বলিউডের সবাই পাশে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো আলিয়া ভাটের নাম।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া লিখেন, যখন শিক্ষার্থীরা, শিক্ষক এবং সাধারণ লোকেরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, তখন সবকিছু ঠিক আছে বলে ভান করা বন্ধ করুন। আমাদের অবশ্যই সত্যকে চোখের সামনে আনতে হবে এবং স্বীকার করতে হবে আমাদের ঘরেই এখন যুদ্ধ চলছে।

তিনি সবাইকে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছিলেন। এছাড়া সহিংসতা প্রচারকারী যেকোনো আদর্শের কঠোর বিরোধিতা করার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

রোববার রাতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশ পরে হামলার ঘটনায় উত্তাল ভারত। ওই হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ৩০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক আহত হয়েছেন। ওই ঘটনার পর থেকে বলিউডের একাংশ সরব রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

আমাদের ঘরেই এখন যুদ্ধ চলছে: আলিয়া

প্রকাশিত : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০