০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব খানের সিনেমায় এভ্রিলের ‘না’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • 204

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ এর সেরার মুকুট মাথায় নিয়েও বিয়ের তথ্য গোপন করায় সরে আসতে হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। এবার তিনি শাকিব খানের সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ঘটনাটি হলো গত বছরের জুলাই মাসের। সে সময় খবর রটে শাকিব খানের নায়িকা হয়েই সিনেমায় পথচলা শুরু করছেন এভ্রিল। তবে সে সময় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা শোনা গেলেও সেই ছবির খবর আজও আসেনি।

এদিকে সম্প্রতি এভ্রিল বলেন, আরো ভাল কাজের জন্য শাকিব ভাইকে নিয়ে এখন চিন্তা করছি না। তিনি নতুন কী চমক নিয়ে আসছেন সেটাই দেখার অপেক্ষায়।

তিনি আরো বলেন, আমার অভিনয়টা আরো একটু ইমপ্রুভ করা উচিত। এ জন্য আমি নাটকে অভিনয় করছি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে ২০১৭’ এর প্রতিযোগীতা থেকে সরে এলেও মিডিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন এভ্রিল। এখন নিয়মিতই অভিনয় করছেন টিভি নাটক-টেলিছবিতে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

শাকিব খানের সিনেমায় এভ্রিলের ‘না’

প্রকাশিত : ০১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০