০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কঠিন রোগে আক্রান্ত জাস্টিন বিবার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • 121

কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। রোগটির নাম লাইম। বোরেলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়ে থাকে। ব্লাকলেগড টিকস পোকার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে।

ইনস্টাগ্রামের একটি পোস্টে বিবার লিখেছেন, ‘প্রায় দুই বছর ধরে ভুগছি, তবে এখন সঠিক চিকিৎসা পাচ্ছি। এখন পর্যন্ত রোগ নিরাময় হয়নি, তবে আমি সুস্থ হয়ে ফিরব।’

বেশ কিছুদিন ধরেই জাস্টিন বিবারের চেহারা এবং ত্বক নিয়ে সমালোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে বিবার লিখেছেন, ‘তারা বুঝতে পারেননি যে আমার লাইম রোগ হয়েছে। শুধু তাই নয়, এই ক্রনিক রোগে আমার ত্বক, মস্তিষ্ক, শক্তি এবং পুরো শরীরেই প্রভাব পড়েছে।’

লাইম রোগে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, অস্থিসন্ধিতে ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি দেখা দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি সঠিক চিকিৎসা না পেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কয়েক সপ্তাহের মধ্যেই এই রোগটি নিরাময় করা সম্ভব। তবে বেশি ছড়িয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

৪ জানুয়ারি প্রকাশ পেয়েছে বিবারের নতুন একটি একক গান ‘ইয়াম্মি’। দৈর্ঘ্য ৩ মিনিট ৩০ সেকেন্ডের গানটি তিনি স্ত্রী হেইলি ব্যাল্ডউইনকে উৎসর্গ করেছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

কঠিন রোগে আক্রান্ত জাস্টিন বিবার

প্রকাশিত : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০