০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নায়িকা থেকে খলনায়িকা মাহি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • 126

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে এবার দেখা যাবে খলনায়িকার চরিত্রে। গেল মঙ্গলবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্লাড’ নামে একটি ছবিতে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটিতে নেতিবাচক চরিত্রে হাজির হবেন মাহি।

ছবিটির বিষয়ে অগ্নিকন্যা খ্যাত মাহি বলেন, ছবিতে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি নায়িকার চরিত্র, অন্যটি খলনায়িকার। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল খল চরিত্রে অভিনয়ের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।

এদিকে পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ হয়েছে। জানুয়ারি মাসের শেষেই ‘ব্লাড’র শুটিং শুরু হবে। শুটিংয়ের সময় ছবির নায়কের নাম জানানো হবে।

এর আগে রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মাহি। চলতি সপ্তাহে ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ শেষ করেছেন এ নায়িকা। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

নায়িকা থেকে খলনায়িকা মাহি!

প্রকাশিত : ০৫:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০