০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নান্দনিত চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ- শ্লোগান নিয়ে ১১ জানুয়ারি  থেকে  জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২০। বিশ্বের ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র এ উৎসবে অংশ নেবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজক জানান, নয় দিনব্যাপী এই উৎসবে বিশ্বের ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান সিনেমা, রেট্রোসপেকটিভ, বাংলাদেশ প্যানারমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, নারী নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং স্পিরিচুয়াল সিনেমা বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

নগরীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁসেস মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

৭৪টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসসমূহের কর্মকর্তা, রেইনবো ফিল্ম সোসাইটি এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিয়ে আগত দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান. পরিচালক নার্গিস আক্তার ও উৎসবের সভাপতি ও নাট্যব্যক্তিত্ব ম হামিদসহ দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মীগন।

অনুষ্ঠানে ম হামিদ বলেন, এই আয়োজনের মধ্যদিয়ে একসঙ্গে বড় পর্দায় বিদেশি নান্দনিক সিনেমা দেখার সুযোগ হল। এ সুযোগ আমাদের সিনেমাপ্রেমিদের উজ্জীবিত করবে। আয়োজকরা জানিয়েছেন জমকালো আয়োজনে উৎসব শুরু হবে। থাকবে দেশিয় সংস্কৃতি নিয়ে জমজমাট অনুষ্ঠান মালা।

১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আগামী ১৯ জানুয়ারি এ উৎসবের পর্দা নামবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০