জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আজ (১০ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে সম্প্রচার করা হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’।
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























