জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নানা ব্যতিক্রমী গান গেয়ে শ্রোতাদের হৃদয় জুড়িয়েছেন। এবারো হাজির হয়েছেন ব্যতিক্রমী গান নিয়ে। গানের শিরোনাম ‘আমার ছোট বোন’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ।
গানটিতে আসিফের সহশিল্পী মম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাভারে এ গানের শুটিংয়ে অংশ নেন আসিফ ও মম। এর ভিডিও পরিচালনা করেছেন মোহাম্মদ আতিকুর রহমান লাভলু। আসিফ বলেন, এটি ভাই-বোনের একটি গান। বাবা-মায়ের অকাল মৃত্যুর পর বড় ভাইয়ের স্নেহে বেড়ে উঠতে থাকা একটি শিশুর জীবনের গল্প। মম গান গেয়েছে, ছোট দুই বোন ইরা আর পুণ্য চমৎকার অভিনয় করেছে। বেশ ব্যতিক্রমী। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
এছাড়াও আসিফ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, শিগগিরই হামদনাত ও আধুনিক গানসহ ১৪০টা গানে কণ্ঠ দেবেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























