আজ সারাদেশের ’ ২২ হলে মুক্তি পেল নতুন সিনেমা ‘জয় নগরের জমিদার’ । সিনেমাটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা এম শাখাওয়াৎ হোসেন।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাঈদ খান। এর গল্পকার-প্রযোজকও তিনি। এতে তার বিপরীতে রানির ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারজনা ছবি। আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, ম আ সালাম, কানিজ লিয়া প্রমুখ।
সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, এটি একটি ইতিহাস সমৃদ্ধ সিনেমা। নারীদের শরীরের প্রতি জমিদারদের যে অশুভ দৃষ্টি, অসম্মানবোধ এবং জমিদারদের বিপরীতে নারীরা যেভাবে লড়েছিল- এমনই এক ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসছে এই সিনেমায়।
সিনেমায় গান করেছেন মমতাজ ও সালমা। গানগুলো ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























